ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় আ.লীগ নেতার ইটভাটায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে কার্যক্রম শুরু

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরামপাড়া ছয় মাইল এলাকায়, আজিজ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজম খানের মালিকানাধীন (এসবিএম) ইটভাটা অবৈধভাবে চলছে,সরকারি আইন ও পরিবেশ সুরক্ষা নীতিমালা অমান্য করে ভাটা চালু থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি । ,

এছাড়া ফাইতং ইউনিয়নে নিয়ম-নীতির তোয়াক্কা না করে একের পর এক নতুন ইটভাটার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে । পূর্বের ইটভাটাগুলো সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ থাকার কথা থাকলেও এলাকাজুড়ে ভাটা নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়েছে। কাঠ দিয়ে ইট পোড়ানো, কৃষিজমি দখল, বনাঞ্চল উজাড় ও ঘন ধোঁয়ার দূষণে সমগ্র জনপদ আজ আক্রান্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নে অধিকাংশ ইটভাটা শিক্ষাপ্রতিষ্ঠান, লোকালয় ও বনাঞ্চলের কাছাকাছি স্থাপন করা হয়েছে। ফলে ধোঁয়া ও ধুলাবালির কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা ও অ্যালার্জিতে ভুগছেন। বিশেষ করে বয়স্কদের মধ্যে হাঁপানি, ফুসফুসের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে প্রতিদিনই। পরিবেশবাধীদের মতে, এসব ভাটার ধোঁয়া ও রাসায়নিক নির্গমনের কারণে মাটি হারাচ্ছে উর্বরতা, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পাখি ও ক্ষুদ্র প্রাণী হারাচ্ছে তাদের প্রাকৃতিক আবাসস্থল। এতে স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন বলেন, বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় গত ৫ নভেম্বর ফাইতং ও ইয়াংছা এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ৬ ইট ভাটায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান চলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামায় আ.লীগ নেতার ইটভাটায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৬:৩৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫