ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর জেলার এপ্রিল ২০২৬-এর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রায়পুর থানার শাহিন মিয়া,

‎লক্ষ্মীপুর জেলার সার্বিক কর্মমূল্যায়নে এপ্রিল ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শাহিন মিয়া।
‎এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন মো. আবু তারেক।
‎সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ কাজেমী, মো. আব্দুর রাশেদ এবং মোহাম্মদ শামসুল ইসলাম।
‎জেলা পুলিশের এ স্বীকৃতি রায়পুর থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
‎স্থানীয়রা জানান, ওসি শাহিন মিয়ার নেতৃত্বে রায়পুর থানার কার্যক্রম আরও গতিশীল হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের আস্থা অর্জনে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
‎রায়পুরবাসী আশা করছেন, এ অর্জন থানার কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে উৎসাহিত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলার এপ্রিল ২০২৬-এর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রায়পুর থানার শাহিন মিয়া,

আপডেট সময় : ০৮:৪০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬