ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারী সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৩৫ বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন। পুশইন, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে পুরো সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে সীমান্তরক্ষী বাহিনী।
জানা গেছে, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটতে না পারে।
স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রৌমারী সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৩৫ বিজিবি

আপডেট সময় : ০৭:৪৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬