লক্ষ্মীপুরের রায়পুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ৪৩ মিনিটে রায়পুরের পাটওয়ারি রাস্তার লুজারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত যুবকের নাম কাজী মামুন (২৫)। তিনি রাখালিয়া মাতব্বরহাট এলাকার আবদুল মান্নানের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সৌদি আরব প্রবাসী এবং প্রায় দুই মাস আগে দেশে ফিরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
ঘটনাস্থলে মোটরসাইকেলটির নাম্বার প্লেটসহ বিভিন্ন অংশ ছিটকে পড়ে থাকতে দেখা যায়, যা দুর্ঘটনার ভয়াবহতা নির্দেশ করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রায়পুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী যুবক গুরুতর আহত
-
রিপোর্ট: তানজিল মাহমুদ সিয়াম, স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- 29
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















