লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে ৩ জন মাদকসেবীকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রায়পুর থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত তিন মাসে রায়পুর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ জন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রায়পুরে গভীর রাতে মাদকবিরোধী অভিযান, ৩ জনকে কারাদণ্ড
-
তানজিল মাহমুদ সিয়াম স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- 27
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















