লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারের দেশব্যাপী খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের বিপি-৮, বিপি-১৭ ও পি-২ খালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। এ সময় তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফা গাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রায়পুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন
-
তানজিল মাহমুদ সিয়াম (স্টাফ রিপোর্টার)
- আপডেট সময় : ০৯:১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- 61
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















