কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (৪৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত সাজু মিয়া ওই এলাকার মৃত বাঙ্গর আলীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।সকালে রাস্তা পারাপার সময় একটি দ্রুতগতির মাছ বাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঐ এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ বলেন, সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠার সময় ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি অবগত আছি তবে থানায় কোন ধরনের অভিযোগ আসে নাই,অভিযোগ পেলে ব্যবস্তা নিবো।
রাজারহাটে ট্রাক দু র্ঘ ট না য় প্রা ন গেলো ভ্যান চালোকের
-
মহানন্দ বর্মন, রাজারহাট, কুড়িগ্রাম।
- আপডেট সময় : ০৩:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- 28
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















