ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে জেগে উঠো ফাউন্ডেশন এর খাদ্য সহায়তা প্রদান

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছরা বালাটারি এলাকার রোগাক্রান্ত শারীরিক প্রতিবন্ধী মোঃ মোক্তার হোসেনের পরিবারকে এক মাসের সমপরিমাণ খাদ্য সহায়তা প্রদান করেছে জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাট। ৩ মে সংগঠনটির প্রধান পরিচালক মোঃ আনিছুর রহমান লিটন এই খাদ্য সহায়তা কার্যক্রমের নেতৃত্ব দেন।
নিঃসন্তান প্রতিবন্ধী মোঃ মোক্তার হোসেন নিজ এলাকা চিলমারি উপজেলা থেকে নিঃস্ব হয়ে বাছড়া বালাটারিতে তার আত্মীয়ের ভিটায় আশ্রয় নেন। এর পর বেশ কিছুদিন থেকে প্যারালাইজড হয়ে বিছানায় পরে আছেন। তার পরিবারে একমাত্র স্ত্রীই তার অবলম্বন। স্বামী মোঃ মোক্তার হোসেন কে বিছানায় শুয়ে রেখে তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে যে টুকু খাবার পেতেন তাহাই উঠতো মোক্তার হোসেনের মুখে। আর যদি কোনদিন কাজ না জুটতো সেদিন অনাহারে থাকতে হতো এই দম্পতিকে।
প্রতিবন্ধী মোঃ মোক্তার হোসেন এর পারিবারিক করুন কাহিনি মুভি বাংলা, A1, চ্যানেল সকাল সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে রাজারহাটের সাড়া জাগানো সামাজিক ও মানবিক সংগঠন ” জেগে উঠো ফাউন্ডেশন ” এর প্রধান পরিচালক মোঃ আনিছুর রহমান লিটন এর দৃষ্টি গোচর হয় সংবাদটি। তিনি তাৎক্ষণিক ভাবে খাদ্য সামগ্রী ও সংগঠনটির উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে হাজির হন অসহায় মোক্তাের হোসেনের বাড়িতে। খাদ্য সহায়তা পেয়ে আবেগতাড়িত হয়ে মোক্তার হোসেনের স্ত্রী বলেন জেগে উঠো ফাউন্ডেশন এর এই সাহায়তায় আমাদের ভীষণ উপকার হলো। তিনি সমাজের বিত্তবান মানুষ ও প্রশাসনের কাছে সহায়তা কামনা করেন। এই সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাট এর অন্যতম পরিচালক মোঃ রবিউল ইসলাম রাজু, মোঃ শোয়েব আহমেদ, সভাপতি আহসান হাবীব কুইক, সাঃ সম্পাদক মেহেদি হাসান জিম, রাজারহাট মডেল মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল হাকিম, জেগে উঠো ফাউন্ডেশন এর সদস্য ফারহাজুল ইসলাম, রিফাত আল ফারদিন, মোঃ হাদিউজ্জামান, মোঃ মামুনুর রশীদ। বাছড়া বালাটারির বাসী মোঃ মাহবুব রহমান, মোঃ আপেল মিয়াসহ আরো অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজারহাটে জেগে উঠো ফাউন্ডেশন এর খাদ্য সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬