ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা. মাসুদা বেগম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, ইসলামী রিলিফ বাংলাদেশের রাজারহাট শাখার ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও অঞ্জলী রানী প্রমূখ।

বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা নিশ্চিতকরণ এবং নারী ও কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ গঠনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় : ০৩:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬