আজ বাঘা পৌরসভা কর্তিক ভিজিএফ এর চাল বিতরন কর্ম সুচী উদ্বোধন করেন বাঘা পৌরসভা মাননীয় প্রশাসক বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাম্মী আকতার। বাঘা পৌরসভার নয়টি ওয়ার্ডের গরীব দুঃখী দুস্থ অসহায় মানুষের কাছে দশ কেজি হিসেবে চাউল দেওয়া হয়। তাতে অসহায় দুঃখী মানুষের চোখে মুখে আনন্দের উচ্ছাস ফুটে উঠে। পরিবারে সবার মুখে হাসী ফুটে। আবার কেউ কেউ চাউল বাড়ীতে এনে ওজন দিয়ে দেখেন চাউল আট কেজি হয়েছে বলে শোনা যাচছে। তাই ভবিষ্যতে যেন সরকারের কর্মকর্তারা গরীব মানুষদের এই চাউল বিতরন সরাসরি তদারকী করবেন বলে অসহায় মানুষগুলোর দাবী।
রাজশাহীর বাঘা পৌরসভায় ভিজিএফর চাল বিতরন।
-
আসাদুল হক। উপজেলা প্রতিনীধি। বাঘা রাজশাহী।
- আপডেট সময় : ০১:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- 72
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















