রাজবাড়ী জেলার নব-যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসরাইল হাসান আপন
স্টাফ রিপোর্টার
আজ বুধবার বিকেলে উপজেলা প্রাইমারি এডুকেশন
রিসোর্ট ট্রেনিং অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্ সহকারী
কমিশনার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ( আইসিটি শাখা) মো: আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন,কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন,কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রফিকুল ইসলাম রতন,উপজেলা ইঞ্জিনিয়ার অরুন কুমার পাল , উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংবাদ কর্মীরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের সেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।






















