ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

  1. মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মোকাম বাজার এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (আজ) দিনব্যাপী কাজের পাশাপাশি রাতের বেলাতেও ঢালাই কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
    ‎অভিযোগ রয়েছে, ড্রেনের ঢালাই কাজে বালুর পরিবর্তে মাটি মিশিয়ে নিম্নমানের কংক্রিট প্রস্তুত করা হচ্ছিল। মিক্সার মেশিনের মাধ্যমে এই কংক্রিট তৈরি করা হয় বলে স্থানীয়রা দাবি করেন, যা নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে।
    ‎বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলে ড্রেনটি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে পানি নিষ্কাশন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে।
    ‎এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং প্রাথমিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
    ‎ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মানসম্মত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজনগরে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

আপডেট সময় : ০৫:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬