ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে গৃহবধূর গলা কেটে হত্যাচেষ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন লিলি বেগম

‎ রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামে গভীর রাতে ঘটে গেছে এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন লিলি বেগম (৪৫) নামের এক গৃহবধূ। বর্তমানে তিনি -এর আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় লিলি বেগম ঘরে একাই ছিলেন। রাত প্রায় দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত টিনের দরজা-জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাকে আটকে ফেলে হামলাকারীরা।
‎এসময় প্রাণ বাঁচাতে লিলি বেগম চিৎকার করে বারবার বলতে থাকেন, “আমাকে মেরো না।” কিন্তু দুর্বৃত্তরা কোনো দয়া না দেখিয়ে ধারালো দা দিয়ে তার গলা কেটে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন মনে করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
‎পরে পাশের বাড়ির লোকজন তার আর্তচিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার গলায় প্রায় ১৬৫টি সেলাই দিতে হয়েছে এবং তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
‎আহতের ছেলে আইনুদ্দিন জানান, হাসপাতালে কাতর অবস্থায় তার মা হামলাকারীদের কণ্ঠ চিনতে পেরেছেন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিদেশে পাঠানো সংক্রান্ত টাকার বিরোধের জেরে পূর্বশত্রুতার কারণে এই হামলা হয়ে থাকতে পারে।
‎এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে -এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
‎এলাকাজুড়ে এ ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজনগরে গৃহবধূর গলা কেটে হত্যাচেষ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন লিলি বেগম

আপডেট সময় : ০৮:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬