রমজান মাস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর বাজারে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত বাজারে ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।
বাজারের বিভিন্ন দোকানে ইফতার সামগ্রী, ফলমূল, খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি ও মিষ্টান্ন কিনতে মানুষের ভিড় বেড়েছে। বিক্রেতারা জানান, রমজান শুরু হওয়ার পর থেকেই ক্রেতার সংখ্যা অনেক বেড়েছে এবং প্রতিদিনই জমজমাট পরিবেশ বিরাজ করছে মাধবপুর বাজারে।
স্থানীয়দের মতে, রমজানের আমেজে প্রতিদিনই বাজারে মানুষের ঢল নামছে এবং ব্যবসায়ীরাও বেশ ব্যস্ত সময় পার করছেন।
প্রতিবেদন: রাখেশ চন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 





















