ভাজাপোড়ার পরিবর্তে সবজির সালাদ ইফতারে স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। এতে ক্যালরি কম হলেও ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। সালাদে গ্রিল করা মুরগির মাংস বা টোফু (সয়া পনির) যোগ করলে পুষ্টিগুণ আরো বাড়ে।
লাল চাল
লাল চাল জটিল কার্বোহাইড্রেটের ভালো উৎস এবং সাদা চালের তুলনায় বেশি পুষ্টিকর।
এতে ফাইবার, ম্যাগনেসিয়াম ও ফলিক অ্যাসিড থাকে, যা হজমের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।
ওটমিল
উচ্চ ফাইবারসমৃদ্ধ ওটমিল কোলেস্টেরল কমাতে এবং হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। ফল বা সামান্য মধুর সঙ্গে এটি খাওয়া যেতে পারে।
মুরগির স্যুপ
হালকা ও সহজে হজমযোগ্য হওয়ায় মুরগির স্যুপ ইফতারের জন্য ভালো খাবার। এটি শরীরকে হাইড্রেট করে এবং সারাদিনের রোজার পর ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণে সাহায্য করে।
চর্বিযুক্ত মাছ
স্যামন, সার্ডিন ও ম্যাকারেলের মতো মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এগুলো হৃদ্স্বাস্থ্য ও মস্তিষ্কের জন্য উপকারী এবং শরীরে প্রদাহ কমাতে সহায়তা করে।
চর্বিহীন মাংস
চর্বিহীন লাল মাংসে প্রোটিন ও আয়রন বেশি থাকে, যা শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক। তবে ভাজার পরিবর্তে গ্রিল বা বেক করে খাওয়া ভালো।
দই
দই প্রোটিন, ক্যালসিয়াম ও প্রোবায়োটিকে সমৃদ্ধ। এটি হজমে সহায়তা করে, হাড় মজবুত রাখে এবং রোজার পর শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে।
গ্রিন টি
ইফতারের পানীয় হিসেবে গ্রিন টি একটি স্বাস্থ্যকর বিকল্প। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্স্বাস্থ্য উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
অনলাইন ডেস্ক, 

























