ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এমপি বেলাল

রংপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১২ মে) পরিদর্শনকালে তিনি হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় তিনি হাসপাতালের দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীদের জন্য উন্নত ও মানবিক চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশু ও অন্যান্য রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসাসেবার সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে মাননীয় এমপি বলেন, “সাধারণ মানুষের জন্য উন্নত, মানসম্মত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এমপি বেলাল

আপডেট সময় : ০৯:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬