ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রী ওঠাতে গিয়ে হঠাৎ ব্রেক, বাসের চাকায় প্রাণ গেল সুপারভাইজারের।

পঞ্চগড়ের বোদা উপজেলার পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে গিয়ে চাকায় পৃষ্ঠ হয়ে শান্ত (৩৮) নামের এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) আনুমানিক সকাল ৯ টার দিকে পঞ্চগড়- ঢাকা মহাসড়কে বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে পঞ্চগড় হতে দিনাজপুরের উদ্দেশ্য ছেড়ে আসা গেটলক বাসটি বোদা বাইপাস এলকায় আসলে চলন্ত বাসে একজন নারী যাত্রীকে তুলতে গিয়ে বাস আকস্মিক ব্রেক করায় বাসের সুপারভাইজার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে চাকার নিচে পৃষ্ঠ হয়ে সেখানেই মারা যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, দুর্ঘটনাটি ঘটার সাথে সাথেই বোদা থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত পৌঁছান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যাত্রী ওঠাতে গিয়ে হঠাৎ ব্রেক, বাসের চাকায় প্রাণ গেল সুপারভাইজারের।

আপডেট সময় : ০২:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬