ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর রামনগর এলাকায় রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশা ছি,নতাইয়ের চেষ্টা

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন এলাকায় এক বৃদ্ধ রিকশাচালককে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে এক অজ্ঞাতনামা দুর্বৃত্ত। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে রামনগর ইউনিয়নের হাতিপোতা ও সতিঘাটা মাঝে প্রাইম ব্রিকস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রিকশাচালকের নাম শহিদুল ইসলাম (৬৭)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফাদিলপুর গ্রামের মৃত আক্তারের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের নীলগঞ্জ শাহপাড়া এলাকায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম যশোর শহর থেকে এক অজ্ঞাতনামা যাত্রীকে নিয়ে যাওয়ার সময় রাজারহাট ও সতিঘাটা সড়কের মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে ওই যাত্রী তাকে লক্ষ্য করে পেছন থেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় রিকশাচালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারী পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যশোর রামনগর এলাকায় রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশা ছি,নতাইয়ের চেষ্টা

আপডেট সময় : ০৬:৫৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬