মৌলভীবাজারে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মসুদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে মৌলভীবাজার–কুলাউড়া মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাটি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করে। এতে মোটরসাইকেল আরোহী মসুদ মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মসুদ মিয়ার বাড়ি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পরে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: আলী আহমদ রিপন মৌলভীবাজার জেলা 





















