মৌলভীবাজার শহরে ভাতিজাকে শাসন করাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে তামিম আহমদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যার আগে টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, অভিযুক্ত হানিফ মিয়ার ছেলেকে শাসন করে চড় মারায় ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়া তামিমকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত তামিম স্থানীয় ডাব বিক্রেতা শাহেদ আলীর ৮ সন্তানের মধ্যে সবার ছোট। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত
-
আলী আহমদ রিপন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- 96
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















