ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি ড. এডভোকেট মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি ইয়ামির আলী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুল, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সারওয়ার আহমেদ, আয়কর উপদেষ্টা বদরুল ইসলাম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সহ-সভাপতি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ড. অপু আবুল হাসান, সহ-সভাপতি আজিজুর রহমান চৌধুরী ও দুরুদ মোহাম্মদ এবং খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলার সভাপতি মাওলানা হাফেজ খলিলুর রহমান।

এসময় সংগঠনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খিজির আহেদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মনাকিব চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ তরফদার, সহ দপ্তর সম্পাদক আলী আহমদ রিপন, জয়নাল আবেদিন বাদশা, শামিম আহমদ, রিপন মিয়া, সৈয়দ শফিক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি ও নৈতিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত সবাই ইফতারে অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৫:৩৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬