ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৯:৫৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 19

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা–রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শক্তি সরদার (৭০)। তিনি কৃষ্ণপর গ্রামের বাসিন্দা এবং মৃত বাল্লাক সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. আলামিন (২৫) গুরুতর আহত হন। তিনি তারাপুর গ্রামের বাসিন্দা এবং মো. নয়ন উদ্দিনের ছেলে। আহত অবস্থায় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬