ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

‘United in Humanity’ প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । শুক্রবার (০৮ মে) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এবং মোংলা উপজেলা ইউনিটের উদ্যোগে চিলা ইউনিয়ন পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মোংলা উপজেলা ইউনিটের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়, বন্যা ও বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ প্রস্তুতি, স্বেচ্ছাসেবী কার্যক্রম, রক্তদান, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংগঠন, যা মানবতা, নিরপেক্ষতা, নিরপেক্ষ আচরণ, স্বেচ্ছাসেবা ও ঐক্যের আদর্শে পরিচালিত হয়। সমাজের অসহায়, দুর্দশাগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় মানবতার সেবায় যুব সমাজকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে দুর্যোগ মোকাবিলা, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সহযোগিতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মোংলা উপজেলা ইউনিটের টিম লিডার মোঃ মারুফ হাওলাদার(বাবু), ডিপুটি টিম লিডার মোঃ শিপন ব্যাপারী, সিপিপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ডিপার্টমেন্ট চিফ মোঃ সুজন খাঁন, নাজমুস সাকিব, মেহেদী হাসান, বিপ্রদেব শিকারী, মোঃ রেজাউল করিম, জাকির হোসেন হাওলাদার, রুমি, রাবেয়া আক্তার, রিংকি আক্তার, জাহিদ হাওলাদার, মোঃ রকিবুল হাওলাদারসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

আপডেট সময় : ০১:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬