এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া:: কুষ্টিয়ার ভেড়ামারায় মেরিট একাডেমিক কেয়ার এর উদ্যোগে গতকাল শনিবার মেরিট একাডেমিক কেয়ারের সামনে এসএসসি’২৬ প্রস্তুতি ব্যাচের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেরিট একাডেমিক কেয়ারের নির্বাহী পরিচালক মাসুদ রানা। বক্তব্য রাখেন, ভেড়ামারা টির্চাস এসোসিয়েশনের সভাপতি খায়রুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও সাবেক প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজি হাসান, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার জহুরুল ইসলাম মন্টু, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক নাসির উদ্দীন আহম্মেদ, পরানখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার পাল, বিশিষ্ট ব্যাবসায়ী আ: মান্নান মন্ডল, মেরিট একাডেমিক কেয়ারের পরিচালক বাবুল হোসেন প্রমুখ। মেরিট একাডেমিক কেয়ারের এসএসসি’২৬ প্রস্তুতি ব্যাচের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
মেরিট একাডেমিক কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি’২৬ প্রস্তুতি ব্যাচের বিদায় অনুষ্ঠান
-
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া
- আপডেট সময় : ০২:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- 124
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















