ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বগুড়ায় ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

**মেয়াদোত্তীর্ণ হওয়ায় বগুড়ায় ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত**

একটি জেলাতেই ১১৮৮ টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বগুড়া জেলা ছাত্রদল। জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্থ সব উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার অধীনে থাকা ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ জেলায় ইউনিয়ন, পৌর শাখার অধীনে ১১৮৮টি ওয়ার্ড কমিটি রয়েছে।

০৮ মার্চ ২০২৬ ইং (রোববার) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান গণমাধ্যমকে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়ন কমিটি এবং তার অধীনে ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২ পৌরসভার ১০৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে।

এবং তিনি আশ্বাস দেন,খুব শিগগির সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বগুড়ায় ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

আপডেট সময় : ০৪:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬