দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী’ এই স্লোগানে মাওনা মডেল ফারিয়া ও গাজিপুর জেলা ফারিয়ার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার মাওনা চৌরাস্তায় প্রতিবাদ ও মানববন্ধন আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।






















