মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় এবং কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে মুরাদনগর উপজেলার অসহায় ও কর্মহীন মানুষের ভাগ্য বদলে দিতে এক বিশাল কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ২২টি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন তৃণমূলের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এদিন মোট ৩৪৮টি উপার্জনের মাধ্যম তুলে দেওয়া হয়। যার মধ্যে ছিল: ৮৪ টি রিক্সা, ৪৪ টি ভ্যান,২২০ টি সেলাই মেশিন
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. বি. এম. সারোয়ার রাব্বী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব রাবেয়া আসফার সায়মা।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন:বিএনপি নেতা সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সৈয়দ মোস্তাক আহমেদ,উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মোস্তাক মিয়া বলেন, “মাননীয় ধর্মমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় মুরাদনগরের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সরঞ্জামগুলো ব্যবহারের মাধ্যমে ৩৪৮টি পরিবার আজ থেকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খাঁন, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা প্রমুখ।
বক্তারা জেলা পরিষদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার দারিদ্র্য বিমোচনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সারিবদ্ধভাবে দাঁড়ানো রিক্সা, ভ্যান ও সেলাই মেশিনগুলো তালিকাভুক্ত ব্যক্তিদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অলি উল্লাহ ভূঁইয়া
মুরাদনগর প্রতিনিধি
মোবাইল : 01875488535






















