ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে চায়

ঠাকুরগাঁও জেলার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি জননেতা মির্জা ফয়সল আমীনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে চায় জেলার সর্বস্তরের মানুষ। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যেও তাকে নিয়ে আলোচনা ও প্রত্যাশা দিন দিন বাড়ছে।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে রাজনীতি ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে মির্জা ফয়সল আমীন জেলার মানুষের আস্থা অর্জন করেছেন। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে মানুষের কাছে একজন সৎ ও জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেন।

তারা মনে করেন, জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে অভিজ্ঞ, দক্ষ এবং জনগণের আস্থাভাজন একজন নেতৃত্ব প্রয়োজন। সে ক্ষেত্রে মির্জা ফয়সল আমীন জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

স্থানীয়দের দাবি, জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকার কারণে তিনি এ দায়িত্ব পালনে সক্ষম হবেন। পাশাপাশি তিনি দায়িত্ব পেলে জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফয়সল আমীন দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। যার ফলে তার জনপ্রিয়তা জেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সচেতন মহল মনে করেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে একজন দক্ষ, অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে। সে বিবেচনায় মির্জা ফয়সল আমীনকে এ পদে দায়িত্ব দেওয়া হলে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে।

জেলার সর্বস্তরের মানুষ এখন সরকারের কাছে দাবি জানাচ্ছেন, জেলার উন্নয়ন ও জনগণের স্বার্থের কথা বিবেচনা করে মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হোক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে চায়

আপডেট সময় : ০৬:১৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬