বুধবার ( ১১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালেয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সোমাইয়া আক্তার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় মতামত ব্যক্ত করে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা বিএনপির সাবেক
সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সদস্য, ছাত্রনেতা তরিকুর রহমান বাবু।






















