ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দারী গ্রামে বাড়ছে মাদকের বিস্তার, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ মান্দারী ছাত্র-যুব ও প্রবাসী সমাজ কল্যান সংস্থার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহম্মুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মান্দারী গ্রামে দিন দিন মাদক সেবন ও মাদক ব্যবসার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
এ বিষয়ে চাঁদপুরের প্রতিনিদি আতিক হাসানকে বিষয়টি নিশ্চিত করেছেন মান্দারী ছাত্র- যুব ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সদস্য নাসিম পাটোয়ারী ও ফরিদ পাটোয়ারী। তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার বিস্তার লক্ষ্য করা যাচ্ছে, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
তারা আরও বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে এই এলাকাকে মাদকমুক্ত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। কিন্তু দুঃখজনকভাবে এখনো কিছু মাদক ব্যবসায়ী ও মাদকসেবী তাদের কার্যক্রম বন্ধ করেনি।”
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে দ্রুত মাদকবিরোধী কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ জন্য তারা চাঁদপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ও সামাজিক আন্দোলন জোরদার করা হলে মান্দারী গ্রামকে মাদকমুক্ত করা সম্ভব হবে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মান্দারী গ্রামে বাড়ছে মাদকের বিস্তার, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ মান্দারী ছাত্র-যুব ও প্রবাসী সমাজ কল্যান সংস্থার

আপডেট সময় : ০৯:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬