চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী গাজী নগর এলাকায় মেঘনা নদীর প্রবল ভাঙন রোধে এবং বাঁধ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় বর্তমানে দ্রুত গতিতে ব্লক ফেলার কাজ চলছে।
নদী ভাঙন মোকাবিলায় ইতিমধ্যে ৪ টি জাহাজ ব্লক নির্দিষ্ট এলাকায় ফেলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও ব্লক ভর্তি জাহাজ আসার পথে রয়েছে এবং ব্লক ফেলার এই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান আছে।
এছাড়া জরুরি ভিত্তিতে এই ব্লক ফেলার ফলে বর্তমানে ওই এলাকার নদী ভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে আসতে শুরু করছে। গত কয়েকদিনের আতঙ্ক কাটিয়ে দীর্ঘস্থায়ী বাঁধ রক্ষা পাওয়ার আশায় এখন অনেকটা স্বস্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মাননীয় সংসদ সদস্যের এমন দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপে হাইমচরবাসী এবং বিশেষ করে গাজী নগর এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত। এলাকাবাসীর পক্ষ থেকে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, এই উদ্যোগের ফলে বহু মানুষের ভিটেমাটি ও ফসলি জমি রক্ষা পাবে বলে আশা করা যায়।






















