ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা শিবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মাদ্রাসা তুল আবরার প্রতিষ্ঠানটি একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে স্হানীয়দের কাছ থেকে জানা যায় ২০২০ ইং সালে মরহুম মাওলানা কলিম উদ্দিন মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এবং মুফতি মাওলানা পরিচালনা করে আসছেন।
তারা জানান স্হানীয় ওয়ারেস পিতা মৃত রুছমত আলীর সাথে মাদ্রাসার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান, আদালতে মামলাও রয়েছে। ঘটনার দিন ওয়ারেস দলবল সহ দেশীয় অস্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসাটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। খবর পেয়ে মুফতি মাওলার লোকজন এগিয়ে আসলে তাদেরকে মারধর করে, আহত অবস্হায় ১।মজিবুর রহমান ২। রুমান ও ৩। পপি আক্তারকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক ভাবে এসআই আই বিপ্লব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হল পরিদর্শন করেন।
এব্যপারে এসআই বিপ্লবকে জিজ্ঞেস করলে তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।






















