ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিপক্ষে একাট্টা হয়েছেন শেরপুরের ৪ সংসদ সদস্য

শেরপুর জেলাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একাট্টা হয়েছেন জেলার চার সংসদ সদস্য। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে মাসের মাসিক সভায় তারা এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জননিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সংসদ সদস্যরা তাদের বক্তব্যে জেলার মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তারা।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে সভায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। পশুর হাট ব্যবস্থাপনা ও ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব রোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করার জন্য সিভিল সার্জন ও পৌর কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ,বি, এম মামুনুর রশিদ, সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাদকের বিপক্ষে একাট্টা হয়েছেন শেরপুরের ৪ সংসদ সদস্য

আপডেট সময় : ০২:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬