ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে পুত্রবধুর মামলায় শাশুড়িসহ গ্রেফতার ২

মাগুরার শ্রীপুরে পুত্রবধুর মামলায় শাশুড়িসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামের ভ্যানচালক ওহাবের স্ত্রী ঝর্ণা বেগম ও ছোট ছেলের পুত্রবধু লিমা খাতুন। ২০ এপ্রিল সোমবার সকালে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়ার আগে আসামি ঝর্ণা বেগম গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির পাশে ছেলের কলাগাছ হেলে পড়ায় আমি গাছে পাতা কেটে দিয়ে গাছগুলো খাড়া করে দিই। এটাই আমার অপরাধ কেন আমি কলার পাতা কাটলাম! তবে আমি ভেবেছিলাম ছেলের গাছ হেলে থেকে নষ্ট হবে তাই আমি পাতা গুলো কেটে পাতলা করে দিয়ে গাছটা খাড়া করি। এটা নিয়ে আমার পুত্রবধু আমার সাথে ঝগড়া করে এক পর্যায়ে আমাকে মারধর করে আমার মাথার চুল উপড়ে ফেলে। তখন আমি তার হাত থেকে বাঁচার জন্য তাকে একটা কামড় দিই। সেই আমাকে বেশি মারছে। আমি অসুস্থ থাকার পর ও সে আমাকে মারধর করেছে।

স্থানীয় সুত্রে জানা যায় পুত্রবধু রাশিদা বেগমের সাথে তার শশুড়-শাশুড়ীদের দীর্ঘদিন যাবত বনিবনা হয়না। প্রায়ই এমন ঝগড়াঝাঁটি লেগে থাকে।

এ ঘটনায় অভিযোগকারী পুত্রবধু রাশিদা বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি।

আটকের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম জানান, রাশিদা বেগম নামের এক নারীর করা মামলার দুই আসামি ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাগুরার শ্রীপুরে পুত্রবধুর মামলায় শাশুড়িসহ গ্রেফতার ২

আপডেট সময় : ১০:৩৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬