ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ

মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ৫৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাবার ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং পৌর বিএনপির সভাপতি কিজিল খান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশাফুল ইসলাম নালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিপ্লব খলিফা, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, উপজেলা
শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল এবং আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মো: ফজলুর রহমান পিরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ

আপডেট সময় : ১২:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬