ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 18

মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

মা খালেদা জিয়াকে দেখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশস্থল থেকে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে দিকে রওনা দেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি মাটির ওপর বসে পড়েন এবং দু-হাত দিয়ে মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

আপডেট সময় : ১১:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫