যশোরের মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নে মা*দকসহ এক বিএনপি নেতাকে আ*টক করেছে পুলিশ। আ*টককৃত ব্যক্তির নাম মোঃ আব্দুস সালাম (৫০)। সে ওই ইউনিয়নের ৪নং (ঘুঘুদাহ-ফেদাইপুর) ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলো।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আব্দুস সালামকে ই*য়াবাসহ হাতেনাতে আ*টক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মা*দক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা*মলা দায়ের করা হয়েছে।
মা*দকসহ আ*টকের খবর ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসেছে স্থানীয় বিএনপি নেতৃত্ব। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং মাদক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে আব্দুস সালামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়:
”মাদক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে দল ও পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নীতি ও আদর্শের পরিপন্থী কোনো কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।”
একজন নেতার এমন কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষ ও তৃনমূলের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এই বহিষ্কারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এবং এলাকাকে মাদকযুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে।






















