ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুযোগ্য দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ৯০ (নব্বই) গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
০৭ মে ২০২৬ তারিখ ২৩:১৫ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ মামুন হাওলাদার ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন পক্ষিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ ধৃত আসামী ১। মোঃ মাইনউদ্দিন (২৫), ২। মোঃ জাহিদ হোসেন (২০), দ্ধয়কে কে বোরহানউদ্দিন থানাধীন গংঙ্গাপুর ইউনিয়নের জয়া সাকিনের ৭নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ সিদ্দিকুর রহমানের পরিত্যাক্ত বসত ঘরের সামনের কাচা রাস্তার উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ্য মাদক ব্যবসায়ী ১। মোঃ মাইনউদ্দিন (২৫), ২। মোঃ জাহিদ হোসেন (২০), দ্ধয়কে ৯০ (নব্বই) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী: ১। মোঃ মাইনউদ্দিন (২৫), পিতা-মোঃ সিদ্দিক, ২। মোঃ জাহিদ হোসেন (২০), পিতা-মোঃ জামাল হোসেন, উভয় সাং- জয়া ০৭নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলাদ্ধয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন






















