ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা থানায় সৌদি সরকারের অর্থায়নে নির্মিত সৌদি হাসপাতালটি পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু, জনবল নিয়োগ ও ঔষধ সরবরাহের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।
প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, দক্ষিণ আইচা একটি উপকূলীয় ও জনবহুল এলাকা। এখানে সৌদি সরকারের অর্থায়নে একটি হাসপাতাল নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে জনবল সংকট, ঔষধের অভাব এবং কার্যক্রম সীমিত থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
চিঠিতে আরও বলা হয়, হাসপাতালটি দ্রুত পুনরায় চালু করে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ এবং নিয়মিত ঔষধ সরবরাহ নিশ্চিত করা হলে দক্ষিণ আইচাসহ আশপাশের হাজারো মানুষ উপকৃত হবেন। বিশেষ করে জরুরি রোগী, নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসা সেবা পাওয়া সহজ হবে।
বর্তমান সরকারের স্বাস্থ্যখাতে উন্নয়নের ধারাবাহিকতায় দক্ষিণ আইচার এই হাসপাতালটি পুনরায় সক্রিয় করার দাবি জানানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে স্থানীয় সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম সবুজ খান বলেন, “দক্ষিণ আইচায় হাসপাতালটি চালু হলে সাধারণ মানুষকে আর দূরে যেতে হবে না। এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন।”
এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করবে।
ভোলার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা থানায় সৌদি হাসপাতাল চালুর দাবিতে সংসদ সদস্যের ডিও লেটার, জনমনে আশার সঞ্চার
-
মোঃ আবি আবদুল্লাহ রায়হান রিপোর্টার ভোলা
- আপডেট সময় : ০৯:১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- 65
ভোলার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা থানায় সৌদি হাসপাতাল চালুর দাবিতে সংসদ সদস্যের ডিও লেটার, জনমনে আশার সঞ্চার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















