ভোলার ইলিশা তুলাতুলি মোহনায় একটি বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ এবং বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৪২) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত জাকির একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদ ছিল যে—কুখ্যাত সন্ত্রাসী জাকির হোসেন ঢাকা থেকে ‘কর্ণফুলি-১৩’ লঞ্চযোগে অবৈধ অস্ত্র ও মাদকের একটি চালান নিয়ে ভোলার দিকে আসছে।
এই তথ্যের ভিত্তিতে আজ ৫ মে (মঙ্গলবার) রাত ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। লঞ্চটি ঘাটে পৌঁছালে সেখানে তল্লাশি চালিয়ে জাকিরকে আটক করা হয়।
আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
০১টি দেশীয় একনলা বন্দুক।
০৪ রাউন্ড, তাজা গোলা।
০২ কেজি গাঁজা (যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা)।
আটককৃত সন্ত্রাসীর নাম মোঃ জাকির হোসেন (৪২)। তিনি ভোলা সদর থানার কোরালিয়া (০৮ নং ওয়ার্ড) গ্রামের মোঃ সিদ্দিক ফরাজীর ছেলে।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বলেন:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং উপকূলীয় এলাকায় অপরাধ দমনে কোস্ট গার্ডের এই ধরনের আপোষহীন ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ভোলার ইলিশায় কোস্ট গার্ডের ঝটিকা অভিযান: অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী জাকির গ্রেফতার
-
মোঃ শরিফ হোসেন ভোলা জেলা, প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- 53
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















