ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় বিএনপির নির্বাচিত সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের (বৃহত্তর কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা) সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে ভেড়ামারায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ভেড়ামারা উপজেলা বিএনপি উক্ত সংবর্ধনার আয়োজন করেন। ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা পারভীন। বিএনপি নেতা মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শাখার বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থকবৃন্দ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে বিপুল পরিমাণ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন এমপি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি তাঁকে এই সম্মানে ভূষিত করার জন্য ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় বিএনপির নির্বাচিত সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৩:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬