ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় হরি বিলে নৌকা ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা পৌরসভার হরি বিলে নৌকা চালানোর সময় পানিতে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম লাবিব খান (১২)  সে শাহিন খানের ছেলে  তিনি চাপড় বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।
জানা যায়, গতকাল বুধবার  দুপুরে কলেজ পাড়া এলাকায় বাসায় ফেরার পথে বন্ধুদের নিয়ে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরি বিলে নৌকা চালাতে যান লাবিব। একপর্যায়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা  রাতভর উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।  পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে  অভিযান পরিচালনা করে লাবিবের  মরদেহ উদ্ধার করে। তার বাসা পৌর সদরের ৩ নং ওয়ার্ড কলেজ পারা এলাকায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভালুকায় হরি বিলে নৌকা ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬