ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ভালুকায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ সভা ও কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকারিভাবে বিদেশ গমনেচ্ছুদের সচেতনতা বৃদ্ধি এবং সরাসরি কর্মী নির্বাচনের লক্ষ্যে একটি বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১১ ভালুকা সংসদীয় আসনের এমপি – -ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম। এসময় বক্তারা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করাসহ নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বোয়েসেলের প্রতিনিধি ও বিপুল সংখ্যক বিদেশ গমনেচ্ছু নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

​ভালুকায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ সভা ও কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ১০:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬