ভাঙ্গুড়া খান মরিচে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ১ টি গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে এইচবিবি (হেরিং বোন বন্ড) করণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বার (৪ মে) বেলা সাড়ে ১০টায় উপজেলার খান মরিচ ইউনিয়ের লতিফ মোড়ের লতিফের বাড়ি হইতে রুহুলের বাড়ি পর্যন্ত ১ হাজর মিটার এইচবিবি প্রকল্পের রাস্তার শুভ উদ্ভোধন করেন পাবনা-৩ এর এমপি মাওলানা আলী আছগার।
উদ্বোধনে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম,খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মিঠু,ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিনসহ আরো অনেকে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৫,৯২,১৬১/= টাকা
ভাঙ্গুড়ায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন।
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ
- আপডেট সময় : ১১:০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- 58
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















