গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দৌলতপুর মেইন রোডের মলাই মিয়ার জমি থেকে সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বড় বাড়ি জামে মসজিদ পর্যন্ত এ সড়ক পুনঃনির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহীনা নাছরিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ব্রাহ্মমণবাড়িয়ার নাসিরনগরে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
-
জালাল উদ্দিন রুমি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- 11
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















