ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গরু চুরি চক্রের সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর এলাকায় সংঘবদ্ধ গরু চুরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, সুলতানপুর এলাকার খামারি শেখ শিহাবের প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
পরে স্থানীয়দের সহায়তায় বাদল কসাইয়ের ছেলে সুমন মিয়া কসাইকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে সে গরু চুরি ও জবাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে।

আজ মঙ্গলবার বিকেলে সুমন মিয়া কসাইকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিরা হলেন, সুলতানপুর ইউনিয়নের পেশকার শেখ লুৎফুর রহমানের ছেলে মামুন মিয়া ও আবু কালামের ছেলে মাসুম মিয়া। এদের মধ্যে মামুন মিয়া চক্রটির মূলহোতা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে কসাইদের কাছে বিক্রি করে আসছিল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় গরু চুরি চক্রের সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬