ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতি নদী থেকে কামারগ্রাম স্লুইচগেট পর্যন্ত খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকার দেশের জলাধারগুলো পুনরুদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ করছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

‎মুকুল বসু
‎বোয়ালমারী প্রতিনিধি
‎মোবাইল নাম্বার – ০১৮১১৩০২৮১৯
‎তারিখ – ২৪/০৪/২০২৬

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬