অদ্য ১৪.০৪.২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ১৭.৩০ ঘটিকায় এসআই রাকিবুল হাছান ও এএসআই মোঃ মাইনুল তাঁদের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন ০১ নং রাজাপুর ইউনিয়নের অন্তর্গত চড়ানল সাকিনের কুমিল্লা-বাগড়াগামী রাস্তা থেকে বারেশ্বর অভিমুখী রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনকালে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তাঁরা হলেন: ১. শহিদুল ইসলাম (৩৫), পিতা-আবু জাহের, সাং-বারেশ্বর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা এবং ২. নাসির উদ্দিন (২৪), পিতা-অদুদ মিয়া, সাং-শিবপুর মধ্য পাড়া, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন
বুড়িচং এ ৬০ পিছ ইয়াবা সহ ২ যুবক আটক
-
আরাফাত উল্লাহ চৌধুরী কুমিল্লা সদর প্রতিনিধি :
- আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- 69
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















