ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরলে জামিনে মুক্তির পর দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান মামুন

দিনাজপুরের বিরল উপজেলায় জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় নিজ দায়িত্বে ফিরে এসেছেন ৬ নম্বর ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন।
জানা যায়, গত ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে স্থানীয় সরকার বিভাগের দিনাজপুরের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। স্মারক নং- ০৫.৫৫.২৭০০.০০০.০০৯.০৭.০০১৫.২৬.৩১৫ অনুযায়ী উল্লেখ করা হয়, চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকলেও তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়নি।
পত্রে আরও বলা হয়, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় তার দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে প্রতীয়মান হয়েছে। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৫) ও ৩৮ অনুযায়ী তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়েছে।
এছাড়া, তার অনুপস্থিতিকালে দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আজাহারুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে, ১০ আগস্ট ২০২৫ তারিখের এক অফিস আদেশের মাধ্যমে তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, মামুনুর রশিদ মামুন গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকার সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে পরিচালনা করছিলেন মোঃ আজাহারুল ইসলাম।
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদক: মোঃ মশিউর রহমান, দিনাজপুর জেলা স্টাফ রিপোর্টার
তারিখ: ৬ মে ২০২৬

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিরলে জামিনে মুক্তির পর দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান মামুন

আপডেট সময় : ০১:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬