ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল ভোটে বিজয়ী আমজাদ হোসেন লিমন, কৃতজ্ঞতা জানালেন মালিক-শ্রমিকদের

সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটো-রিকশা, বেবী-ট্যাক্সি ও ট্যাক্সিকার মালিক সমিতির ২০২৬ সালের ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন মোঃ আমজাদ হোসেন লিমন।
শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে মালিক ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে তিনি বিজয় লাভ করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়।
বিজয়ের পর মোঃ আমজাদ হোসেন লিমন এক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি সকল মালিক-শ্রমিক ভাইদের ভালোবাসা, বিশ্বাস ও দোয়ার ফল। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনের উন্নয়ন ও মালিক-শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, তার এই বিজয়ে স্থানীয় নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা পালন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিপুল ভোটে বিজয়ী আমজাদ হোসেন লিমন, কৃতজ্ঞতা জানালেন মালিক-শ্রমিকদের

আপডেট সময় : ১০:৪৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬